মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে মৃত ব্যক্তিকে নিয়ে নানা অভিযোগের অবসান : অতপর দাফন

শেয়ার করুন

Teknaf Pic-(A)-03-04-15
টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে মৃত এক ব্যক্তিকে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের জন্য সৃষ্ট নানা অভিযোগের অবসান ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ দাফন করায় সকলের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়,গত ২এপ্রিল সন্ধ্যা ৭টারদিকে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ২৪৮নং রোমের মৃত আবুল হোছনের পুত্র মোহাম্মদ হাশিম (৩২) ক্যান্সার রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এই মৃত্যুকে কেন্দ্র করে উক্ত বস্তিতে বিবাদমান একটি গ্রুপ বস্তির সাবেক পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি-ব্লকের মৃত আমির হামজার পুত্র
নুর মোহাম্মদ মাঝি মেরেছে বলে প্রচার করে চারদিকে হৈ-ছৈ ফেলে দেয়। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের এসআই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবার নুর বেগম,স্থানীয় জনসাধারণ,ডাক্তার ও কাগজ-পত্র যাচাই করে নিশ্চিত হয় যে,ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তাই লাশটি দাফনের অনুমতি দেওয়ায় ৩এপ্রিল সকাল সাড়ে ১০টায় স্থানীয় গোরস্থানে নিহত ব্যক্তিকে দাফন করা হয়। এদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে উঠে আসা নানা অভিযোগের অবসান হওয়ায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

শেয়ার করুন