১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে রোহিঙ্গা ত্রাস আবদুল হাকিম ডাকাতের বাসায় অবশেষে বিজিবির অভিযান: স্ত্রীসহ আটক ৩


টেকনাফের ত্রাস,একাধিক হত্যাসহ মামলার আসামী আব্দুল হাকিম ডাকাতের আস্তায় অভিযান চালিয়ে বিজিবি অপহরণের শিকার ব্যক্তি ও ইয়াবা বড়িসহ একাধিক মোবাইল ফোন জব্দ করেছে। এই ঘটনায় হাকিম ডাকাতের স্ত্রী,ভাই ও রোহিঙ্গা নাগরিকসহ ৩জনকে আটক করেছে। আটককৃতদের পৃথক আইনে মামলা দায়েরের পর থানায় সোর্পদ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়-গত ২৩ফেব্রুয়ারী বিকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের ত্রাস ও রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের পুরান পল্লান পাড়াস্থ গহীন পাহাড়ের আলিশান বাড়িতে অভিযানে যায়। এসময় ৩হাজার ৯শ ৩৭পিস ইয়াবা,৭টি মোবাইল ও ২টি চাকুসহ করিম উল্লাহ প্রকাশ কবির আহমেদ,স্ত্রী ইসমত আরা ও মিয়ানমার মংডু সিকদার পাড়ার মৃত মোঃ আলীর ছেলে নুরুল আমিনকে আটক করা হয়। এসময় ঘরের পাশ্ববর্তী একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় মুক্তিপনের জন্য আটক করে রাখা শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ সেলিমকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোঃ সেলিমকে গত ২০ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী ব্রীজ থেকে অপহরণ করে হাকিম ডাকাতের আস্তানায় নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে রেখে মুঠোফোনে ৮লাখ টাকা মুক্তিপণ দাবী করছিল এবং অন্যথায় হত্যার হুমকি দেয় বলে জানায়। কিন্তু ভাগ্যক্রমে অভিযানে সে উদ্ধার হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপহরণের শিকার সেলিম ও বিজিবি বাদী হয়ে মাদক,অপহরণ ও বৈদেশিক নাগরিক আইনে রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমকে পলাতক আসামী করে ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন থানায় হস্তান্তরকৃতদের বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।