১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের সদস্যদের মধ্যে গোলাগুলির সময় রফিক ডাকাত নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। আহত রফিক ডাকাত টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়া আব্দুস সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি টিম টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া একটি বিশেষ অভিযানে গেলে, এ সময় রফিক ডাকাতের সদস্যরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ করেন।

এসময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করলে রফিক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, রফিক ডাকাতের বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।