১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে যৌতুকের জন্য ২সন্তানের জননীকে রক্তাক্ত করল পাষান্ড স্বামী


টেকনাফের হ্নীলায় দাবীকৃত যৌতুক না পেয়ে দুই সন্তানের জননীকে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করল পাষান্ড স্বামী। এরই প্রতিকার চেয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়,গত ১২মার্চ দুপুর ২টারদিকে উপজেলার হ্নীলাস্থ পশ্চিম লেদার কুব্বাস আলীর পুত্র ফোরকান আহমদ (৩০) তার স্ত্রী ও একই এলাকার নুরু ছালামের মেয়ে শাহিদা বেগম (২৫)এর নিকট দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে। দুই সন্তানের জননী শাহিদা যৌতুকের দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দু‘জনার মধ্যে কথা কাটাকাটির জেরধরে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে পাষান্ড স্বামী ফোরকান কিল,ঘুষি,লাথি ও ধাক্কা মেরে ফোলা জখমসহ রক্তাক্ত করে। স্ত্রীর শৌর-চিৎকারে পাশ্ববর্তী লোকজন উপস্থিত হয়ে শাহিদাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এই ব্যাপারে নির্যাতিত মহিলা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করে। বিষয়টি এখন এএসআই মোক্তার আহমদের নিকট তদন্তাধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।