৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

টেকনাফে “যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

টেকনাফ প্রতিনিধি:

স্বাস্থ্যবিধি মেনে দেশের বহুল প্রচারিত প্রথম শ্রেনির জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে ৩০ জুন (বুধবার) বেলা ১২ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি জবেদ ইকবাল চৌধুরী’র সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী মেজিটেট মোঃ আবুল মনসুর। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল। টেকনাফ মেরিন সিটির হসপিটালের ব্যবস্তাপনা পরিচালক (এমডি) নুরুজ্জামান, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ তাহের নঈম, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি গিয়াস উদ্দিন বুলো, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সামী জাবেদ, এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, দৈনিক নবচেতনার টেকনাফ প্রতিনিধি রহমত উল্লাহ, সময়ের আলোর প্রতিনিধি শেখ রাসেল, সাংবাদিক শামসুদ্দীন, নোমান প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি মোঃ আরাফাত সানী। এ সময় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। পরিশেষে বক্তরা দৈনিক যায়যায়দিন এর আগামী দিনের সফলতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।