২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

টেকনাফে মৎস্যঘের জবর দখলের চেষ্টা, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লাতুরীখোলা এলাকায় দীর্ঘদিনের ভোগ দখলীয় চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মৎস্যঘের  জবর দখলের চেষ্টা চালিয়েছে বলে  অভিযোগ উঠেছে। চক্রটি জবর দখল নিতে না পেরে তান্ডব চালিয়ে ঘেরের  ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী লোকজন বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে প্রকাশ, বেশকিছু বছর আগে  স্থানীয়ভাবে দুই একর জায়গায় চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মৎস্যঘের করা হয়। এরই প্রেক্ষিতে মৎস্যঘেরে মাছ উৎপাদনের জন্য প্রতি বছর লাখ লাখ টাকা বিনিয়োগ করা হয়। এ বছরই তার ব্যর্থয় ঘটেনি। লাখ লাখ টাকা বিনিয়োগ করে ভোগ দখলে রয়েছেন লাতুরীখোলা এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে ওমর আলী, বাচা মিয়ার ছেলে আনু মিয়া, আতর আলীর ছেলে কবির আহমদ সহ অন্যরা। গত ৬ জুন দুপুরের দিকে অতর্কিতভাবে  স্থানীয় আবু তালেবের ছেলে সাবেক মাস্টার ছব্বির আহমদ, মৃত সৈয়দ হোসেনের ছেলে আব্দুল আলীম, মৃত সৈয়দ ফকিরের ছেলে মো. ছিদ্দিক, আবু সিদ্দিক মৃত সোলতান আহমদের ছেলে মো. আলমগীর,  মৃত ওলামিয়া ফকিরের ছেলে মো. আলম, আব্দুল কাদেরের ছেলে মো. সোহেল,  মৃত বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন, মোহাম্মদ কবিরের ছেলে কোরবান আলী, মৃত শাহাব মিয়ার ছেলে আবুল ফয়েজ প্র. সোনা মিয়া, আবু সিদ্দিকের ছেলে আবু তাহের  ঝিমংখালী এলাকার মো. ইব্রাহীম সহ রোহিঙ্গা ভাড়া করে প্রায় দেড় শতাধিক  লাঠিয়াল বাহিনী মৎস্যঘেরটি  জবর দখল করতে অপচেষ্টা চালানো হয়। তাদের বাধা দেয়া হলে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা বেধড়ক পিটিয়ে  জিম্মি করে রেখে মৎস্যঘেরের বাঁধ কেটে  পানি ছেড়ে দেয়া হয়। পরে সব  মাছ শিকার করে নিয়ে যায় ওই চিহ্নিত দূর্বৃত্তরা। এতে তাদের ১৫ থেকে ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আবুল কালাম।এ দিকে এই ঘেরটি নিয়ে মামলা চলছে বলেও জানা গেছে। যার নাম্বার অপর ৪০৩/২০২১।
এ মামলায় নিষেধাজ্ঞার জন্য সাবেক মাস্টার  ছব্বির আহমদ ও আব্দুল আলীমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তারা আদালতে হাজির হননি বলে জানান বাদী পক্ষের আইনজীবী এস এম ইব্রাহিম খলিল। এ কার্যকলাপের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান এই আইনজীবী।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. রুকনুজ্জামান জানান, এখনো অভিযোগ হাতে পাইনি, পেলেই খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।