৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

টেকনাফে মোটর সাইকেল দূঘর্টনায় এক যুবক নিহত

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটর সাইকেল দূঘর্টনায় এক ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়,২১ জানুয়ারী সন্ধ্যা ৬টারদিকে উপজেলার শাহপরীর দ্বীপের ডাঙ্গর পাড়ার মৃত আব্দুল মতলব ওরফে কালু মিয়ার পুত্র আব্দুল জলিল (২৪) এবং অপর দুই বন্ধু পৃথক মোটর সাইকেল নিয়ে পাশ্ববর্তী মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে বের হয়। বন্ধুদের নিয়ে ঘোরা-ফেরা করার এক পর্যায়ে জিও ব্যাগ নামে একটি পয়েন্টে স্বজোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে রক্তাক্ত ও অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ থানার অপারেশন অফিসার শফিউল আজম হাসপাতালে গিয়ে লাশের ব্যাপারে খোঁজ-খবর নেন। এদিকে জলিলের মৃত্যুর পর মোটর সাইকেল আরো অপর দুই বন্ধু গাঁ ঢাকা দিয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এই ব্যাপারে থানার অপারেশন অফিসার শফিউল আজম জানান,দূঘর্টনায় মৃত যুবকের পরিবার বিনা ময়না তদন্তে দাফনের জন্য আবেদন করেছে। উক্ত আবেদন মঞ্জুর হলে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।