৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে মুক্তিযোদ্ধা হাফেজ মিয়ার ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টেকনাফ বাহারছড়ার মুক্তিযোদ্ধা হাফেজ মিয়া ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় গোরস্থানে এই বীর সেনানীকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।

জানা যায,৮জুন সকাল ১০টায় টেকনাফ বাহারছড়া শীলখালীস্থ ইউনিয়ন কমপ্লেক্স মাঠে দেশ মাতৃকার গর্বিত সন্তান মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ চৌধুরী ওরফে হাফেজ মিয়ার চির বিদায় উপলক্ষ্যে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তুষার আহমদের নেতৃত্বে একদল পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় সালাম“গার্ড অব অনার”প্রদান করেন। স্মৃতিচারণোত্তর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি,সাবেক সাংসদ ও জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী,জেলা পরিষদ সদস্য আলহাজ¦ শফিক মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক,মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙ্গালী,জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী,টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতা জহির হোসেন এমএ,জেলা যুবলীগের সহসভাপতি সোহেল আহমদ বাহাদুর,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহাজান মিয়া, স্থানীয় মেম্বার,রাজনৈতিক নেতা-কর্মী,শিক্ষক,সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৭জুন সকাল ১০টারদিকে টেকনাফ বাহারছড়ার প্রসিদ্ধ কাদির হোছন সিকদারের ৩য়পুত্র মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ চৌধুরী প্রকাশ হাফেজ মিয়া (৯০)বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি গর্বিত ৬ছেলে,৬মেয়ে,নাত-নাতনী,আতœীয়-স্বজন,রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর দূর-দূরান্ত থেকে ছেলে আগমন এবং রাষ্ট্রীয় মর্যাদার জন্য রেখে দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।