মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালা শুরু

শেয়ার করুন

28-10-16
ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৬-১৭ এর মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কমশালা শুরু হয়েছে। গত ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পুকুরে মাসব্যাপী উক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মমতাজুল ইসলাম, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল। টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে মাসব্যাপী শিক্ষার্থীদের প্রশিক্ষক হিসেবে থাকবেন উখিয়া উপজেলার ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আনোয়ার ইবনে কামাল। সহকারী প্রশিক্ষক ছিলেন বখতিয়ার ও ফরহাদ উজ্জামান। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টেকনাফ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তাদের চুড়ান্ত পর্যায়ের সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণের দেওয়া হবে বলে প্রশিক্ষক আনোয়ার ইবনে কামাল এ প্রতিবেদককে জানান।

শেয়ার করুন