৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে মানবপাচার ও অপহরণ চক্রের হোতা আরিফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারি একটি চক্রের মূলহোতা আরিফুল ইসলাম (৪৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।
রবিরার মধ্যরাতে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার আইনে ৩ টি, অপহরণ করে মুক্তিপণ আদায়ের ২ টি সহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছেন, আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. ফারুক ভাই। ফারুক মেম্বারের ছত্রছায়ায় আরিফ এলাকায় ভয়ংকর মানবপাচার ও অপহরণ সিন্ডিকেট গড়ে তোলাসহ স্থানীয় কিশোর গ্যাং তৈরি করে এলাকার মানুষকে জিম্মি করে রাখে।

কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নতুন পল্লানপাড়ার বৈদ্যঘোনা পাহাড়ী এলাকায় আস্তানা করে আরিফ স্থানীয় বাঙালী ও রোহিঙ্গাদের জিম্মি করে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে মিয়ানমার ও মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায় করেছে আসছে। তাকে গ্রেপ্তারের পর টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, আরিফকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।