১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ভূমি সেবা সপ্তাহ শুরু


টেকনাফ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০১৭ইং শুরু হয়েছে। এতে দালালের খপ্পরে না পড়ে সরাসরি ভূমি কর্মকর্তার নিকট গিয়ে সেবা গ্রহণের দিক-নির্দেশনা দেওয়া হয়।
১এপ্রিল সকাল ১০টারদিকে টেকনাফে ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৭’ উপলক্ষ্যে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে একর‌্যালী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদের নেতৃত্বে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ বলেন,এই অফিসে সেবা নিতে এসে সাধারণ লোকজন দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হয়। তাদের হয়রানি ও বাণিজ্য থেকে রেহাই পেতে ভুমি মালিকগন সরাসরি দায়িত্বরত কর্মকর্তার নিকট যাতে সহজেই এসে নামজারী খতিয়ান ও ভূমিস্বত্ত্ব নিজ তদারকিতে সম্পন্ন করতে পারে সে বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার আহবান জানান। পরে কয়েকজন ভূমি মালিক নিজ খতিয়ান সৃজন করার জন্য নিজ উদ্যোগী হয়ে সরাসরি এসিল্যান্ড বরাবর আবেদন করায় দ্রুত সময়ে মধ্যে নামজারী খতিয়ান সৃজন করে তাদের হাতে তুলে দেন। এতে ভুমি মালিকগন হয়রানী ছাড়া দ্রুত সময়ে শুধু মাত্র সরকারি ফিঃ দিয়ে খতিয়ান পাওয়ায় শুকরিয়া জ্ঞাপন করেন। এসময় ভূমি অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী,ভূমি মালিক,সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৭’ টেকনাফ উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে আগামী এক সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।