মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ভুল চিকিৎসায় ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

শেয়ার করুন


রহমত উল্লাহঃ

টেকনাফ সরকারি হাসপাতালের ভুল চিকিৎসায় ও ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গী খালী গ্রামের জাহেদ হোসেনের স্ত্রী জুহুরা বেগম (৫০)। এ ঘটনায় রোগীর স্বামী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে এসআই সজীব রোগীর স্বজন এবং হাসপাতালের দায়িত্বরতদের সঙ্গে কথা বলেছি। রোগীর স্বজনদের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোগীর ছেলে রবিউল আলম (২০)জানান,৬
জানুয়ারি বুধবার রাত ৯ টার দিকে আমার মায়ের শরীরের অবস্থা খারাপ দেখা দিলে টেকনাফ হাসপাতালে ভর্তি করি আমার মাকে। ভর্তি হওয়ার পর এক মহিলা নার্স ইনজেকশন দিতে চাই আমার মা তখন ইনজেকশন না দেওয়ায় জন্য বারণ করে তবে বাধ্য করে নার্স ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে মা মৃত্যুর সাথে লড়াই করলে আমি কর্তবরত ডাক্তার জাকারিয়াকে ফোন করে বলি আমার মা অজ্ঞান হয়ে গেছে তখন ডাক্তার জাকারিয়া আমাকে আসবে না বলে হুমকি দেন যা আমার মোবাইলে রেকর্ড আছে। ফোন কেটে দিয়ে দেখি আমার আর নেই পরে আমি ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবহিত করি।

এ ব্যাপারে কথা বলার জন্য ডা.জাকারিয়ার ০১৬৭১৪৯১৩১৪ মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও সেই ফোন রিসিভ করেননি। তবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃটিটু চন্দ্র শীল দাবি করেন, এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা যা দেওয়ার তারাই দিয়েছে। তবেএই রোগী আগে থেকেই হাই পেশার ছিল এবং ডাইবেটিস ছিল বেশি তার কারণে ইনজেকশন দেওয়া হয়েছিল এই কারণে মারা যায়নি ওনি চিকিৎসা চালাকালিন মারা গেছে রোগী।

শেয়ার করুন