১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে বিস্ফোরকসহ রোহিঙ্গা যুবক আটক

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী থেকে বিস্ফোরকসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম শফিকুল ইসলাম (২৫)। তিনি মিয়ানমারের রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া গ্রামের জিয়াবুল হকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহলদল একটি বিস্ফোরক দ্রব্যসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল মিয়া জানান, ধৃত শফিককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান জানান, তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হচ্ছে। এছাড়াও তার অপরাধ কর্মের সাথে সম্পৃক্ততা সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।