১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টেকনাফে বিষপানে এক ব্যক্তির মৃত্যু

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে এক ব্যক্তির বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। কাল সকালে তাকে দাফনের প্রস্তুতি চলছে।
জানা যায়,১৭সেপ্টেম্বর বিকাল ৩টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নুরালী পাড়ার আবুল হোছন প্রকাশ বাগ কচুঁর পুত্র মীর কাশেম (৩৫) বিষপান করে ছটফট করতে থাকে। কয়েকজন রোহিঙ্গা যুবক তা দেখে হৈ ছৈ শুরু করলে লোকজন জড়ো হয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হলে সেখানে যাওয়ার পথেই মীর কাশেম মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাতেই তাকে দাফনের জন্য বাড়িতে আনা হয়। ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
এই ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী বলেন,একটি মোরগ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরধরে স্বামী ধান ক্ষেতের জন্য আনা বিষ পান করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যা টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জকে পরিবারের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।