১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে ১ মাদক কারবারী নিহত

টেকনাফে বিজিবির সাথে ইয়াবা পাচারকারীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে।

এতে জাফর আলম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জবর মুল্লুকের ছেলে।

রবিবার (১৯ এপ্রিল) ভোররাত দুইটার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে।

এ সময় দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।বিজিবির দাবী, নিহত জাফর ইয়াবা পাচারকারী।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফনদ অতিক্রম করে একটি নৌকা শাহপরীরদ্বীপ ঘোলার চর এলাকায় ভিড়তে চেষ্টা করে। সেখানে টহলরত বিজিবি সদস্যরা ইয়াবা পাচারকারী সন্দেহে তল্লাশির জন্য নৌকাটি থামার সংকেত দিলে নৌকায় থাকা লোকজন অতর্কিতে বিজিবি সদস্যদের উপর গুলি চালায়। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবির এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল ও পাচারকারীদের নৌকাটি তল্লাশি করে ছয় কোটি মূল্যের দুই লাখ পিস ইয়াবা, একটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।