২ মার্চ, ২০২৬ | ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় আহত বিজিবির দুই সদস্য। আজ রবিবার ভোরে উপজেলার মোচনী লবণ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধার করেছে বিজিবি সদ্যসরা।

নিহত মো. সাকের (২২) বালুখালী নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা খাইরুল আমিনের ছেলে।
এ ব্যাপার টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, নাফ নদী পাড় হয়ে মাদকের একটি চালান মোচনী লবণ মাঠ দিয়ে বাংলাদেশে ঢুকবে-এমন খবর পেয়ে বিজিবির একটি দল মোচনী ও নয়াপাড়া লবণের মাঠে অবস্থান নেন। কিছুক্ষণ পর এ পয়েন্ট দিয়ে কয়েকজন লোক বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করেন। কিন্তু তারা না থেমে উল্টো বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি করে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি ধারালো কিরিচ, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মৃত ব্যক্তি রোহিঙ্গা ইয়াবা কারবারি বলে শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আহত বিজিবি সদস্যদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।