মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২৪কোটি টাকার ইয়াবাসহ নৌকা জব্দ

শেয়ার করুন


টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২৪কোটি টাকার ইয়াবা বড়িসহ নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়-৯ফেব্রুয়ারী ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ মিয়ানমার হতে ইয়াবা চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলাম ও নায়েক মনিরুলের নেতৃত্বে বিশেষ টহল দল নিয়ে বদরমোকাম এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩/৪জন লোক একটি নৌকা নিয়ে কিনারায় এলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করামাত্র মিয়ানমার অভিমুখে ফিরে যাওয়ার চেষ্টা করলে করলে বিজিবি জওয়ানেরা ২রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। তখন বিজিবি টহল দল গিয়ে নৌকাটি জব্দ করে নৌকায় থাকা বড় বড় পুটলা জব্দ করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২১কোটি টাকা মূল্যমানের ৭লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। অপরদিকে সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ সদর বিওপির বিশেষ টহল দল নিয়ে জইল্যাদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মাটির ভেতরে লুকানো অবস্থা থেকে মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় ৩কোটি টাকা মূল্যমানের ১লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন