৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-২


টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৬০লক্ষ ২৩হাজার টাকার ২০হাজার ইয়াবা বড়িসহ ২জনকে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়-৩১ডিসেম্বর সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান ইয়াবার চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল নিয়ে নাজিরপাড়া টানা ব্রীজের পার্শ্বে অবস্থান নেয়। নয়াপাড়া হতে টেকনাফগামী একটি ইজিবাইক গতিরোধ করলে ২জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় টেকনাফ শিলবনিয়াপাড়ার মোঃ নুরুল আলমের পুত্র আব্দুর রাজ্জাক (১৮) ও চৌধুরীপাড়ার মৃত শফির পুত্র মোঃ নওয়াজ শরীফ (২৮)এর দেহ তল্লাশী করলে শরীরে ফিটিং অবস্থায় ৩০লক্ষ ২৩হাজার ১শ টাকা মূল্যমানের ১০হাজার ৭৭পিস ইয়াবা বড়ি ও ১৫হাজার টাকা মূল্যের ২টি সিম্পুনী মোবাইলসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মাদক আইনের সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গত ৩০ডিসেম্বর রাত ১১টায় সাবরাং বিওপির হাবিলদার মোঃ সোলায়মান কবির ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে টহলদল নিয়ে কাটাবনিয়া রাস্তার মাথায় অবস্থান নেয়। কয়েকজন লোক রাস্তা দিয়ে আসলে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে একটি পুটলা ফেলে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থল তল্লাশী করে একটি পরিত্যক্ত পুটলা উদ্ধার করে। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।