২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-৩

হুমায়ূন রশিদ,টেকনাফ:: টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩০লক্ষ টাকার ইয়াবা বড়ি,মিয়ানমারের দুই নাগরিকসহ ৩জনকে আটক করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,১৪ অক্টোবর ভোররাত ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আতাউর রহমান ও বিশেষ টহল দলের হাবিলদার মনিরুল ইসলাম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় টহল দল নিয়ে হ্নীলা হোয়াব্রাং এলাকায় অভিযানে যায়। ইয়াবার চালান নিয়ে আসার সময় ১নং স্লুইচ গেইট এলাকার ছৈয়দ নুরের পুত্র মোঃ রফিকুল (২২), মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার নাগাকুরার আবুল বাশারের পুত্র মোস্তাক আহমেদ (৩৮) ও নুর আলমের পুত্র গফুর(২৫)কে ৩০লক্ষ টাকা মূল্যমানের ইয়াবা বড়িসহ আটক করে। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হোয়াব্রাং এলাকার মৃত সোলতান আহমদের পুত্র ফায়সাল ও সোলতান আহমদের পুত্র হেলাল উদ্দিনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনের পৃথক মামলায় ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।