১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ স্পেশাল বাস জব্দ ঃ চালক আটক

teknaf-pic-17-11-2016
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে বাস তল্লাশী চালিয়ে ইয়াবা বড়িসহ স্পেশাল বাস জব্দ করেছে। ইয়াবা পাচারে জড়িত থাকার অপরাধে বাস চালককে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
জানা যায়-১৭নভেম্বর দুপুর ১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টের দায়িত্বরত সুবেদার গোলাম রাব্বানী ও হাবিলদার আবুলের নেতৃত্বে জওয়ানেরা কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস বাস (কক্সবাজার-জ-১১-০১২২) তল্লাশী চালিয়ে চালকের আসনের নীচে অভিনব কায়দায় ফিটিং করে লুকানো অবস্থায় ২টি ইয়াবার পুটলাসহ গাড়ির চালক উত্তর লেদার গোরা মিয়ার পুত্র সোনা মিয়া(৩০)কে আটক করে। এ সময় হেলপার উখিয়ার বালুখালী এলাকার মো: নুরের পুত্র মো: মোরশেদ আলম(২২)ও সুপার ভাইজার রাসেল(২০) পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার পুটলা ব্যাটালিয়ন সদরে গণনা করে ৫০লক্ষ ১০হাজার টাকা মূল্যমানের ১৬হাজার ৭শ পিস ইয়াবা পাওয়া যায়। আটক চালকসহ সুপার ভাইজার ও হেলাপারকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে ইয়াবা ব্যবসা করে অল্পদিনে কোটিপতি,বাড়ি,গাড়ির মালিক বনে যাওয়া গডফাদারেরা নিজস্ব যানবাহনে কৌশলে ইয়াবা পাচার কাজ চালিয়ে আসছে বলে দীর্ঘদিনের অভিযোগ। স্পেশাল সার্ভিসের চালক ইয়াবাসহ আটক হওয়ায় তাদের মুখোশ উন্মোচন হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।