মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বিজিবি-ইয়াবা ব্যবসায়ীর গুলি বিনিময়: ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

Yaba
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলুগোল্লা প্রজেক্ট এলাকায় বিজিবি-ইয়াবা পাচারকারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া ১৫ লাখ টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২৭ নভেম্বর ভোর রাতে টেকনাফ ২ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবি জওয়ানরা মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে আলুগোল্লা প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। এসময় ৫/৬ জন ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারী নৌকা নিয়ে নিয়ে বেড়িবাঁধের দিকে দ্রুত চলে যাওয়ার সময় বিজিবি জওয়ানরা দাড়ানোর সংকেত দেয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে উল্টাে ২ রাউন্ড গুলি ছুড়ে। এসময় বিজিবি জওয়ানরা আত্নরক্ষার্থে পাল্টা ৮ রাউন্ড গুলি ছুড়লে পাচারকারীরা নৌকা থেকে লাফ দিয়ে সাতাঁরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবু জার আল জাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বিজিবির উপর গুলিবর্ষন, ইয়াবা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

শেয়ার করুন