মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

টেকনাফে বায়ো স্প্রে প্লাস ব্যবহারের সুফল সর্ম্পকে সেমিনার অনুষ্ঠিত

শেয়ার করুন


টেকনাফে মালয়েশিয়ান কোম্পানী নিউট্রিক গ্রুপ কর্তৃক সদ্য বাজারজাতকৃত বায়ো-স্প্রে প্লাস ব্যবহারের সুফল সর্ম্পকে স্বাস্থ্য সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৩মার্চ সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং প্রিতম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। “আপনার পুষ্টি মানে আপনার নিরাময়” শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন কে.এম. বেজবি আমান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুসা। সমাপনী বক্তব্য রাখেন এম.এন প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর ও সার্ভে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান। উক্ত সেমিনারে মালয়েশিয়ান কোম্পানী নিউট্রিক গ্রুপ কর্তৃক বাজারজাতকৃত বায়ো-স্প্রে প্লাস ব্যবহারে হার্টস্ট্রোক,ডায়াবেটিকস,পচন নিরাময়,কিডনি সমস্যাসহ বিভিন্ন দিক ও উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। এতে সার্বিক সহযোগীতায় ছিলেন কামাল ইলেক্ট্রনিক প্লাসের সত্ত্বাধিকারী কামাল আহমদ,খালেকুজ্জামান রুবেল,মোহাম্মদ রাসেল প্রমুখ।

শেয়ার করুন