মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত:৩ আহত :৫

শেয়ার করুন

রহমত উল্লাহ:

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়,বুধবার(১০ ই ফেব্রুয়ারি) সকাল ৯.টা ৩০ মিনিটে হোয়াইক্যং উনচিপ্রাং ব্রিজের উত্তর পার্শে নাট্টিকার কোনায় স্থানে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়।এতে টেকনাফে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত:৩ আহত :৫।
বাসের ধাক্কায় সিএনজি ভেঙে দুমড়ে মুচড়ে যায় সিএনজির যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতরা হলেন,মরিচ্যা ঘোনা এলাকার মৃতঃ শহর মুল্লুকের ছেলে সালামত উল্লাহ (৬০) সালামত উল্লার ছেলে নজরুল ইসলাম (৩০)এবং কামরুল ইসলামের মেয়ে ৯ মাসের শিশু মরিয়ম । তারা তিনজনই টেকনাফের হ্নীলা মৌলভীবাজারের মরিষ্যাগুনা এলাকার বাসিন্দা।

আহত ব্যক্তিরা হল”দেলোয়ার, রোকেয়া, নুর নাহার, সোহানা,ও সিএনজি চালক নুর মোস্তফা মানিক এদের অবস্থা আশংকা জনক বর্তমানে তারা বিভিন্ন এনজিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান তার স্বজনরা।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম জানান, সকালে লম্বাবিল এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে সিএনজির তিন আরোহীর মৃত্যু হয়। আহত হন আরও দু্ইজন। তারা সবাই একই পরিবারের সদস্য।

তিনি জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আইনি বব্যস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন