মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বসত-বাড়িতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মহিলা আটক

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে র‌্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ২কোটি ৪০লক্ষ টাকার ইয়াবাসহ ২নারীকে আটক করেছে।
সুত্র জানায়,১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টারদিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রহুল আমিনের নির্দেশনায় টেকনাফ অস্থায়ী র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত মৌলভী খলিলুর রহমানের পুত্র শামসুল আলম প্রকাশ আতর ব্যবসায়ী মৌলভী শামসুর বাড়িতে অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবা বড়িসহ মৌলভী শামসুর পুত্র সাইফুলের স্ত্রী জিনাত আরা ঝিনুক (২২) ও ইউছুপের স্ত্রী সাবিনা ইয়াছমিন (২৫) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর তদন্ত স্বাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন