২ মার্চ, ২০২৬ | ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে বন্দুকযুদ্ধে শীর্ষ ২ রোহিঙ্গা ডাকাত নিহত; অস্ত্র উদ্ধার

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ২ রোহিঙ্গা ডাকাত হাকিম (৩৫) ও রশিদ (৩০) নিহত হয়েছে।

শুক্রবার (১ মে) ভোররাতে টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এ র‌্যাবের একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে এই ২ রোহিঙ্গা ডাকাতের মৃত্যু হয় বলে জানা যায়।

র‌্যাব-১৫’র সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ভোররাতে জাদিমুড়ার পাহাড়ে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৬- এ র‌্যাব সদস্যদের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়। এ ঘটনায় দুই রোহিঙ্গা ডাকাত নিহত হন। এতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছে। এবিষয়ে বিস্তারিত আরো পরে জানানো হবে বলেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।