২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ডাকাত নিহত


কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‍‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি  বিদেশি পিস্তল, একটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে টেকনাফের শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। এদিকে র‌্যাবের দাবি, বন্দুকযুদ্ধে তাদের তিন সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন- রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও নুর কামাল প্রকাশ ওরফে সোনাইয়া (৩৪)। সোহেল রামুর পূর্ব উমখালীর আব্দুর শুক্কুরের ছেলে ও সোনাইয়া টেকনাফের হ্নীলার লেদা পশ্চিমপাড়ার নুর আহম্মদের ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, বেশকিছু দিন রোহিঙ্গা ডাকাত টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা এবং আশপাশের কিছু এলাকায় ডাকাতিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। রাতে সশস্ত্র ডাকাত দল মেরিন ড্রাইভ সড়কে জড়ো হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সূত্রঃ কালের কণ্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।