২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফে বন্দুক যুদ্ধে নিহত ইয়াবা ব্যবসায়ীর দাফন সম্পন্ন


টেকনাফে বন্দুক যুদ্ধে নিহত ইয়াবা ব্যবসায়ীর মৃতদেহ পোস্ট মর্টেম শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়-৯ ফেব্রুয়ারী সকাল ১১টায় টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে স্থানীয় মৌলভীবাজার গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত ৮ফেব্রুয়ারী ভোররাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ খবর পেয়ে স্থলবন্দর সংলগ্ন কেরুনতলীর পাহাড়ী পাহাড়ী জনপদ থেকে অস্ত্র,ইয়াবা ও যৌন উত্তেজক সিরাপসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী হ্নীলা মৌলভীবাজারের মৃত অছিয়র রহমানের পুত্র সোলতান আহমদ প্রকাশ চামড়া বাদশার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করে। পোস্ট মর্টেম শেষে লাশ নিয়ে ফিরতে বিলম্ব হওয়ায় পরদিন সকালে দাফন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।