মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে ফের ৭০হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

শেয়ার করুন


টেকনাফে বিজিবি জওয়ানেরা ফের অভিযান চালিয়ে ৭০হাজার ইয়াবা বড়িসহ কাঠের নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়-২০মার্চ ভোররাত ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলাম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ৫নং স্লুইচ গেইট বরাবর বেড়িবাঁেধ অবস্থান নিয়ে ওৎপেতে থাকার কিছুক্ষণ পর কয়েকজন লোক নিয়ে একটি নৌকা আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করামাত্র নদীতে লাফ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওপারে চলে যায়। পরবর্তীতে উক্ত টহল দল নৌকাটি জব্দ করে তল্লাশী চালিয়ে একটি বস্তা উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২কোটি ১০লক্ষ টাকা মূল্যমানের ৭০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন