মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ফের ২০ হাজার ইয়াবা নিয়ে রোহিঙ্গা আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

আটক মাদক কারবারী উখিয়া উপজেলার বালুখালীর ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর আহমদের পুত্র আলী জোহার (৪৩)।

আজ শুক্রবার (১০ জুলাই) বিকালে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকালে ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে ইয়াবা ট্যাবলেট বহন করে শামলাপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল হোয়াইক্যং-শামলাপুর সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে।তল্লাশীর একপর্যায়ে হোয়াইক্যং বাজারের দিক হতে আসা একজন পথচারী চেকপোষ্টের সামনে আসলে র‍্যাব সদস্যগণ উক্ত ব্যক্তিকে থামিয়ে তল্লাশী করার সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে আটক ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন