মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে প্রান্তিক লবণ চাষী ও উদ্যোক্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

শেয়ার করুন

টেকনাফে প্রান্তিক লবণ চাষী ও উদ্যোক্তাদের নিয়ে বিসিকের ২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১২মে সকাল ১০টা হতে উপজেলার হ্নীলা লেদা সরকারী প্রাইমারী স্কুল মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)এর উদ্যোগে লবণ শিল্পের উপযোগী সাদা দানাদার ও পরিপক্ক লবণ চাষ পদ্ধতির উপর লবণ চাষী এবং উদ্যোক্তাদের নিয়ে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। টেকনাফ বিসিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিসিক কর্মকর্তা মঞ্জুর আলমের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিক কক্সবাজার কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা রিদওয়ানুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিসিক কক্সবাজার কার্যালয়ের সমন্বয় কর্মকর্তা মোঃ শামীম আলম,লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ। বক্তব্য রাখেন নুরুল আমিন চৌধুরী, কামাল আহমদ ও জুহুর আলম।

শেয়ার করুন