৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফে প্রাইভেট কার ও ডাম্পারের মুখোমুখী সংঘর্ষে আহত-২

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ সড়কে পর্যটক বোঝাই প্রাইভেট কার ও বালি বহনকারী ডাম্পারের মুখোমুখী সংঘর্ষে চালকসহ ২জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় যানবাহন দুটি ক্ষতিগ্রস্থ হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল হতে গাড়ি দুটি জব্দ করেন।
জানা যায়,৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা বাসষ্টেশনের উত্তর পার্শ্বে টেকনাফগামী পর্যটক বোঝাই প্রাইভেট কার (ঢাকামেট্টো-জ-১২-৭৭৩৮)কে উখিয়াগামী একটি বেপরোয়া ডাম্পার (চট্টমেট্টো-ট-১১-২০২৪) অতিক্রম করার সময় ধাক্কা দিলে মুখোমুখী সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় কারের চালক ও একযাত্রী গুরুতর আহত ও রক্তাক্ত হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই দূঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই অজিত চন্দ্র সুত্রধর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রাইভেট কার ও ঘাতক ডাম্পারটি জব্দ করে নিয়ে যায়। উখিয়া উপজেলার থাইংখালীর বালি ব্যবসায়ী আব্দুর রশিদের বালু বোঝাই ডাম্পারটি গ্রাহককে বালি দিয়ে ফিরে আসার সময় দূঘর্টনার কবলে পড়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।