মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে প্রশাসনের বাঁধায় স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

শেয়ার করুন


টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের বাঁধায় এক প্রবাসীর মেয়ে ও স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়ে গেছে।
জানা যায়,৩জুলাই দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিয়ে উপজেলা প্রশাসনের একটি টিম উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়ার সৌদি প্রবাসী হাজী মনসুর আলমের মেয়ে ও শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী নাজমা আক্তার লাকী (১৪)এর বিয়ের আয়োজনের ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর তাকে স্কুলে নিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।
উল্লেখ্য,তাকে পারিবারিক সম্মতিতে উখিয়া উপজেলার জালিয়াপালংস্থ মনখালীর হাজী নুরুল বশরের পুত্র নুরুল আমিনের সাথে বিয়ে দেওয়ার জন্য কথা-বার্তা ঠিক হয়। টেকনাফ উপজেলা প্রশাসনের এই ভূমিকার কারণে একটি মেয়ে বাল্য বিবাহের কবল থেকে রেহাই পেল।

শেয়ার করুন