১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টেকনাফে ‘প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ পেতে ঘুষ :তদন্ত প্রতিবেদনে সত্যতা নিশ্চিত হওয়ায় মামলা

রহমত উল্লাহ :

হ্নীলা মৌলভীবাজারে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর নির্মাণকে পুঁজি করে মধ্যস্বত্ত্বভোগী দ্বারা আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরধরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

গত ২৫ জানুয়ারী (সোমবার) রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমান বাদি হয়ে স্থানীয় আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দা ও মৎস্যজীবি লীগ নেতা আজিজুল হকের পুত্র মো. জাহাঙ্গীর আলমকে এজাহারভুক্ত আসামি করে প্রতারনার অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এই প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ‘এক সরকারি কর্মকর্তা বাদি হয়ে প্রতারনার অভিযোগ এনে জাহাঙ্গীর আলমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গত ২০ জানুয়ারী ২০হাজার টাকার বিনিময়ে ঘর পেল ২৭ ভূমিহীন পরিবার’ শিরোনামে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে গতকাল সোমবার ৪পৃষ্টার একটি প্রতিবেদন উপজেলা প্রশাসনকে জমা দেয় কমিটির আহবায়ক হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

এই বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, প্রকাশিত নিউজের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী উপহারের ঘরে দূর্নীতির ঘটনাটি আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে তদন্ত করেছি। নিউজে আনা অভিযোগগুলোর সত্যতা পেয়েছি আমরা। তাছাড়া প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করে কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ. সাইফুল ইসলাম জানান, ‘মুজিববর্ষে ‘প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ এর থেকে টাকা নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে, তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি সংবাদের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়। তারই সুত্রে ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।’
তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। এখানে কেউ অনিয়ম ও দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।