মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদদক:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিয়ারসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা । সোমবার ভোররাত ও রোববার দিবাগত মধ্যরাতে সাবরাং ও টেকনাফ সদরে পৃথক এসব অভিযান চালানো হয়।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, টেকনাফের সাবরাং ডেইলপাড়া এলাকার জনৈক সোনা আলীর বসতভিটার আঙ্গিনায় ইয়াবা মজুদের খবর পেয়ে রোববার দিবাগত মধ্যরাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহর নেতৃত্বে এসআই বোরহান উদ্দিন ভূইয়া ফোর্সসহ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ডিগলিয়ারবিল গ্রামের নুর আহাম্মদের ছেলে মো. ইসমাইল (৪৬) এবং ডেইলপাড়া গ্রামের ইসলামের ছেলে আব্দুর রহমান (১৯) কে আটক করে অভিযানকারিরা। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়।
ওসি আরো জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, সোমবার ভোররাতে টেকনাফ সদরের বড়ইতলি এলাকায় অভিযান চালিয়ে ৯৩৩ ক্যান বিয়ারসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ সদস্যরা। গোপন সংবাদে মাদক আসার খবর পেয়ে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মো. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে অভিযানে যায়। বড়ইতলি গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার পার্শ থেকে দু’যুবককে আটক করা হয়।
আটকরা হলো- চট্টগ্রামের চন্দনাইশ কিল্লাপাড়ার হারুন অর রশিদের ছেলে মো. রফিক (২৭) ও টেকনাফের হ্নীলা মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকার মো. জাকারিয়ার ছেলে মো. সলিমুল্লাহ (২৩)।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেখানো মতে বায়তুল মামুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার পার্শ হতে ৮টি প্লাস্টিকের বস্তার ভিতর ৯৩৩ ক্যান বিয়ার জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান।

শেয়ার করুন