২ মার্চ, ২০২৬ | ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

শাহেদ মিজান;

টেকনাফের পাহাড়ি আস্তানায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ তিন ডাকাত নিহত হয়েছে। বুধবার ভোরে হ্নীলা রঙিগালি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ কর্মকর্তাসহ পুলিশের ৫ সদস্য এবং ১৮টি দেশি বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতরা হলো, ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং ছৈয়দ হোসেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদ পেয়ে বুধরাত ভোর রাতে রঙিখালি ডাকাতের আস্তানায় অভিযান করতে যায় পুলিশ। গহীন পাহাড়ে পৌঁছালে ডাকাত দলের সদস্য পালিয়ে যেতে যেতে পুলিশ লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং ছৈয়দ হোসেন।

আহত হয় পুলিশের ৫ জন সদস্য। ডাকাত গ্রুপের আস্তানা থেকে ১৮টি দেশি বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি প্রদীপ জানান, আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যেদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।