মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

শেয়ার করুন

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছে। অন্যজন রোহিঙ্গা।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে টেকনাফ পর্যটন বাজারের উত্তর মালির পাহাড়ের পাদদেশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহতরা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছয়টি মাদক মামলার আসামি টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার হাজী হামিদ হোসেন এর পুত্র আহমদ হোসেন (৪৫) এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি সেট নম্বর ২৮ এর মৃত কালা মিয়ার পুত্র আব্দুর রহমান (৪৬)।
এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।ঘটনাস্থল থেকে দুটি এলজি, চার রাউন্ড গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত দুজনকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুই জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন