৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

দেড়কোটি টাকার ইয়াবা ও নগদ টাকাসহ আটক-৩: পলাতক-২

index 1_84923

টেকনাফে পুলিশের এএসপি সার্কেল জসিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেড়কোটি টাকার ইয়াবা বড়ি ও নগদ টাকাসহ ৩জনকে আটক করেছে। এই কাজে সংশ্লিষ্টতার অভিযোগে পিতা-পুত্র ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্র জানায়,২২জুন ভোররাত ১টা ৩৫মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া সার্কেলের এএসপি জসিম উদ্দিন মজুমদার,টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার এবং এসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার ইয়াবা গডফাদার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দেড়কোটি টাকা মূল্যের ৫০হাজার ইয়াবা বড়ি, নগদ ১লক্ষ ৮৯হাজার টাকাসহ আব্দুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার (২০), রোহিঙ্গা নারী রফিতা বেগম (২০) ও তসলিমা বেগম (১৮) কে আটক করে। এই ব্যাপারে অভিযান পরিচালনাকারী দলের সদস্য এসআই আবুল কালাম বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়। এতে বাড়ির মালিক হাজী ফজল আহমদ ও আব্দুর রহমানকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি আতাউর রহমান খোন্দকার নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।