৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে পুলিশ মানবপাচারকারির মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মানবপাচারকারি নিহত

download

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মানবপাচারকারি ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে টেকনাফের হ্যাচারি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  এই ঘটনায়  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারি

টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আতাউর রহমান খন্দকার প্রাথমিক ভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ২ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকারসহ ৪ জন আহত হয়েছে বলে জানান গেছে।

তবে পুলিশ কর্মকর্তা অারও জানিয়েছেন, নিহতরা সবাই তালিকাভুক্ত মানবপাচারকারি।

এদের মধ্যে ধলুর বিরুদ্ধে মানব পাচারের নয়টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে আটটি এবং জাফরের দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় পালিয়ে যাওয়া তাদের সহযোগী সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পরে বিস্তারিত অাসছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।