মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে পাহাড়ি ঢালুতে উঠতে গিয়ে বাস উল্টে আহত ৫০

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ টেকনাফের বড়ইতুলি উঠনি পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে রোহিঙ্গাসহ ৫০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রীবাহী বাসটি ৫০ জন যাত্রী নিয়ে টেকনাফের উঠনি পাহাড়ে উঠছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই প্রাণ রক্ষায় জানালা দিয়ে লাফ দেন। তারা এবং বাসের ভেতর থাকা প্রায় ৩৫ জনসহ সবাই কমবেশি আহত হন।

স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা হলেন উখিয়া কুতুপালং ক্যাম্পের গুলজার বেগম (২৫), মুনছুর আলী (৩০), মো. হারুন (১৯), নুর আলম (৫৭), মো. রফিক (৬০), রিয়াজ উদ্দিন (১১), জরিনা (৭০), নুর কালাম (২৪), মো. সবিরান (১৯), মো. খান(২৪), ফরিদা খাতুন (৪০), পারভিন বেগম (১৮), ছৈয়দ নুর (৭), গোলতাজ বেগম (৩২), টেকনাফের মুচনী ক্যাম্পের মো. আলম (৩৫), রিয়াজুল (১২), লেদা ক্যাম্পের মনছুর আলী (৩৫), মো. খাঁন (২৫), উখিয়া থ্যাংখালী এলাকার নূর কামাল (২৪), ওই এলাকায় অবস্থান নেয়া রোহিঙ্গা জহুর আহম্মদ (৬০), আজিদা (২০), ফরমিন (২৪), জরিনা খাতুন (৭০), মো. জুবাইর (৩০), সাবরাং এলাকার ফরিজা খাতুন (৩০), একই এলাকার আব্দুর রহমান (৫), টেকনাফের কুলাল পাড়া এলাকার নয়না খাতুন (৫০), চকরিয়া উপজেলার মো. রফিক (৫০)। এছাড়া আরও কয়েকজন আহত অবস্থায় অন্যত্র চিকিৎসা নিতে চলে যায় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দীন খাঁন ঘটনাস্থলে যান এবং আহতদের ব্যাপারে খোঁজ খবর নেন।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, আহতদের মধ্যে গোলতাজ বেগম, মনছুর, হারুন ও মো. খাঁনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন