৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু, আহত ৬

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬ জন।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলো-পুরাতন পল্লান পাড়ার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (১১) এবং একই এলাকার মোহাম্মদ আলমের কন্যা আলিফা (৫)। ধ্বসে যাওয়া পাহাড়ের নীচ থেকে উদ্ধার করে শিশু দু’টিকে মঙ্গলবার সকাল ৭ টার দিকে টেকনাফ উপজেলা হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদের মৃত ঘোষনা করেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান ও টেকনাফ মডেল থানার এসআই স্বপন চন্দ্র দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, বার বার সতর্ক করার পরও পাহাড়ের বিপদজনক পাদদেশ থেকে সরে না যাওয়ায় পুরাতন পল্লান পাড়ায় পাহাড় ধ্বসের মর্মান্তিক এ ঘটনা ঘটলো। তারা জানান, আহত একজনকে টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। টেকনাফের ইউএনও রবিউল হাসান ও এসআই স্বপন চন্দ্র দাশ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।