মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে পাহাড় ধ্বসে বাবা-মেয়ের মৃত্যুঃ দাফন সম্পন্ন

শেয়ার করুন

টেকনাফে পূর্ণিমা তিথির প্রভাবে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধবসে বসত-ঘর চাপা পড়ে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। দুপুর ২টায় স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সরেজমিন পরিদর্শনে জানা যায়, ১৪ জুন ভোররাত ২টার দিকে পূর্ণিমা তিথির প্রভাবে প্রবল বর্ষণের কারণে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার দূর্গম পাহাড়ী অঞ্চল পশ্চিম সাতঘড়িয়া পাড়াস্থ (মাঝের পাড়া)পাহাড়ী পাদদেশে স্থানীয় আমির হোছেনের পুত্র মো: সেলিম মিস্ত্রি (৩৭) ও সেলিমের শিশু কন্যা টিসু মনি (৩) বসত-ঘরে ঘমুন্ত অবস্থায় পাশ্ববর্তি পাহাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে। ভোরে বৃষ্টি থামলে এলাকাবাসী মাটি সরিয়ে তাদের মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
সেলিম মিস্ত্রি মৃত্যুকালে সে মা-বাবা,ভাই,বোন, স্ত্রী ও ২শিশুসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও গুণগ্রাহী রেখে যান। বাবা মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে। তাদেরকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় জমান।
এদিকে পাহাড় ধ্বসে বাবা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড তুষার আহমদ, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে স্থানীয় সংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির পক্ষে পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ৫০ হাজার টাকা, উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা নগদ ও ৩ বাইন টিন দেওয়ার আশ্বাস প্রদান ও স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ১বস্তা চাউল ও ২ হাজার টাকার অনুদান তার স্ত্রী রোজিনা বেগমের হাতে তুলে দেন। দুপুর ২টায় বাবা-মেয়ের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন