মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে পাচারকালে বিজিবির হাতে ৭১ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

শেয়ার করুন

রহমত উল্লাহ:

ককক্সবাজারের টেকনাফ থেকে পাচারকালে ২বিজিবির সদস্যরা যানবাহনে তল্লাশী চালিয়ে ৭১ভরি স্বর্ণসহ উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

বিজিবির সুত্রে জানা যায়, ৯ জুলাই রাত ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস যানবাহনে তল্লাশী চালিয়ে পাঞ্জাবীর ভেতরের পকেট হতে একটি স্বর্ণের পুটলাসহ উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের ব্লক-সি/১৯ এর বাসিন্দা মোঃ রশিদ আহমদের পুত্র মোঃ শফি উল্লাহ (৪০) কে আটক করে। পরে তা ব্যাটালিয়ন সদরে নিয়ে পরিমাপ করে ৭১ভরি ১আনা ৫রতি ৫ পয়েন্ট স্বর্ণ পাওয়া যায়। যার বাজার মূল্য ৪৩লক্ষ ২হাজার ৭শ ৪৭টাকা।
ব্যাপারে টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়সল হাসান খান (পিএসসি) জানান, আটক রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে কর ফাঁকি এবং পাচারের অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন