মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে পর্যটকবাহী জাহাজের ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবিঃ ১জেলে নিহত

শেয়ার করুন


টেকনাফ সেন্টমার্টিন পর্যটকবাহী নৌপথে জাহাজ চলাচলে সৃষ্ট ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় ১ জেলে নিহত হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো ৬জন।
জানা যায়-১৫ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টারদিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের পার্শ্বে নাফনদীতে ১২/১৪জন জেলে বিহিঙ্গী জালের গোছ লাগানোর সময় সেন্টমার্টিন থেকে পর্যটক বোঝাই জাহাজ সমুহ পর্যায়ক্রমে ফেরার পথে সৃষ্ট ঢেউয়ের ধাক্কায় অসাবধানতাবশত নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক উপস্থিত কেয়ারী ক্রুজ এন্ড ডাইং এবং কোস্টগার্ডের স্পীডবোট দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেলেদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। টেকনাফ উপজেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার মৃত লাল মিয়ার পুত্র আবদু শুক্কুর (৩৫) কে মৃত ঘোষণা করে। এছাড়া অপর ৫/৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শাহপরীরদ্বীপ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার ফিরোজ আহমেদ নাফনদীতে নৌকা ডুবির ঘটনায় জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন