৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

টেকনাফে পরিত্যক্ত ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারসময় ডেস্কঃ টেকনাফে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার (বিএন) আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে এসব ইয়াবা উদ্ধার করা।

সোমবার বিকেলে পাঠানো এক তথ্য বিবরণীতে আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন সিজি আউট পোস্ট শাহাপুরীদ্বীপ এলাকার সদস্যরা টেকনাফের শাহাপুরীরদ্বীপ পূর্ব উত্তরপাড়ায় অভিযান চালায়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি ঠের পেয়ে ইয়াবা পাচারকারীরা অন্ধকারে নিজেদের লুকিয়ে নেয়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।