মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে নৌবাহিনীর হাতে ধারালো অস্ত্রসহ ও বোটসহ মায়ানমারের ১০নাগরিক আটক

শেয়ার করুন


টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ধারালো অস্ত্র ও বোটসহ মায়ানমারের ১০নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
২৩মার্চ দুপুরে সেন্টমার্টিন নৌবাহিনীর সদস্যরা আটক মায়ানমারের মতি মি(৩৩),তশম (৩৬),ডেবলা(৩৪),বাসুবে(৪০),ছছ(৩৭),তাম ঈ(৩২),চশুশি(৩০),সুছেফু(৩৮),মং চোয়া (৩৫) এবং ওঠকিওকে (৩৩) কে দেড় ডজন বিভিন্ন প্রকারের ধারালো অস্ত্র ও জব্দকৃত বোটসহ সংশ্লিষ্ট ধারার পৃথক আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করেন। উল্লেখ্য গত ২২মার্চ গভীর রাতে সেন্টমার্টিনের ১মাইল দূরবর্তী এলাকা হতে নৌবাহিনী যুদ্ধজাহাজ আবু বকর বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহলকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে একটি বোটের গতিবিধি সন্দেহজনক হলে ধাওয়া করে ‘পোপো খাই’ নামক মায়ানমারের বোটসহ ১০জন মায়ানমার নাগরিককে আটক করা হয়। উক্ত বোট হতে কিরিচ,চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বোটে থাকা লোকজন গরু ব্যবসায়ী পরিচয় দিলেও কোন তথ্য প্রমাণ দিতে পারেনি এবং কথা-বার্তা সন্দেহজনক হওয়ায় ১কোটি ৫লাখ টাকা মূল্যমানের বোটসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন