১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে নাফনদীতে রোহিঙ্গা বোঝাই ভাসমান ভেলায় আরো ৪শ ৬৪জন রোহিঙ্গার অনুপ্রবেশ

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে নাফনদীতে রোহিঙ্গা বোঝাই ভাসমান ভেলা নিয়ে আরো ৪শ ৬৪জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাইপথে আরো দুই শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বলে জানা গেছে।
১০ নভেম্বর সকালে টেকনাফের নাফনদীতে মিয়ানমার পয়েন্ট হতে ৭/৮টি অভিনব কায়দায় তৈরী করা ভেলায় করে রোহিঙ্গাদের আনা-গোনা দেখে জনসাধারণের মধ্যে হৈ ছৈ পড়ে যায়। সাবরাং ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে ৪শ ৬৪জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে সুত্রে জানা গেছে। এতে প্রকৃত নারী-পুরুষ ও শিশুর সংখ্যা পাওয়া যায়নি। সাবরাং বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের তল্লাশী করে জিম্মায় নেয়। তাদের চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে শরণার্থী ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে বলে বিশ্বস্থ সুত্র জানিয়েছে। এছাড়া আরো দুই শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু চোরাই বিভিন্ন পয়েন্ট দিয়ে গ্রামে মিশে গেছে বলে একাধিক সুত্র দাবী করেছে। এদিকে কোন কারণ ছাড়াই সীমান্তে রোহিঙ্গাদের নাটকীয় কার্যক্রমে জনমনে দ্বিধা-দ্বন্দ ও সন্দেহের সৃষ্টি করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।