মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে নাফনদীতে বিজিপির গুলিতে বাংলাদেশী ১ জেলে নিহতঃ আহত-১

শেয়ার করুন


টেকনাফের নাফনদীতে মাছ শিকাররত অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশী এক জেলে নিহত হয়েছে। আরো এক জেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজিপি সীমান্ত চুক্তি লঙ্গন করায় বিজিবি কড়া প্রতিবাদ জানাবে।
জানা যায়-৬ ফেব্রুয়ারী সকাল ৮টারদিকে প্রতিদিনের ন্যায় টেকনাফ পৌর এলাকার চৌধুরী পাড়ার কবীর আহমদের পুত্র নুরুল আমিন (২৬),সোনা মিয়ার পুত্র মুর্তজা (২৪) ও বদিউর রহমানের পুত্র নুর হাকিম (৫৫) নামে ৩ জেলে ইঞ্জিন নৌকায় করে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় বাংলাদেশ সীমান্তে এসে ধাওয়া করলে পালিয়ে আসার সময় নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে চলে যায়। এতে নুরুল আমিন ও মুর্তজা গুলিবিদ্ধ হলে কিনারায় আসা অপর জেলেরা তাদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর জেলে মুর্তজাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। টেকনাফ উপজেলা সদর হাসপাতালে বিজিপির গুলিতে জেলে নিহতের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মুফিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ পোস্ট মর্টের জন্য উদ্ধার করে নিয়ে যায়। এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান,এই ব্যাপারে বিজিপির সাথে যোগাযোগ করা হলে তারা জানায় বাংলাদেশী জেলেদের থামতে বললে না থামায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে সীমান্ত চুক্তি লঙ্গন করে বিজিপি জেলেদের উপর গুলিবর্ষণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদ জানানো হবে।

শেয়ার করুন