মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

নাফনদী হতে ৬০লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

Teknaf Pic-(B)-07-05-15

টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ৬০লক্ষ টাকা মূল্যের ২০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

সুত্র জানায়, টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের লেদা বিওপির নায়েব সুবেদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মে রাত সাড়ে ৯টারদিকে হ্নীলা নায়াপাড়া স্লুইচ গেইট বরাবর নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ৬০লক্ষ টাকা মূল্যমানের ২০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা একটি পুটলা ফেলে দৌড়ে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

শেয়ার করুন