মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

শেয়ার করুন

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ৫৫ লক্ষ টাকা মুল্যের ৪৮ হাজার ১০০ টাকা মুল্যের ৫১ হাজার ৮২৭ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। একটি অভিযানে ২ জন পাচারকারী আটক করা হয়েছে। ২৪ ডিসেম্বর রাতে টেকনাফ ১নং স্লুইচ গেইট এবং নতুন জেটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে টেকনাফস্থ ২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী জানান।

তিনি জানান, ‘মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালার আসার গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর রাত ৩টায় টেকনাফস্থ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবি’র বিশেষ টহল দল ১নং স্লুইচ গেইট কিনারা নাফ নদীর কেওড়া বাগানে উৎ পেতে থাকেন। সাড়ে ৪টার সময় ২ জন লোক নাফ নদী থেকে একটি ব্যাগ নিয়ে উঠে টহল দলের কাছাকাছি আসলে চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে নাফ নদীতে ঝাঁপ দিয়ে শুন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার মুল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ান সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।

এদিকে একই রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালার আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর বিওপির জেসিও নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে বিজিবি’র বিশেষ টহল দল নতুন জেটি ঘাট এলাকায় নাফ নদীর কেওড়া বাগানে উৎ পেতে থাকেন। রাত ৯টার সময় কয়েকজন লোক নাফ নদী থেকে একটি ব্যাগ নিয়ে উঠে টহল দলের কাছাকাছি আসলে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্ত বিজিবির টহল দল সাহস নিয়ে পিছু ধাওয়া করে ২ জনকে ব্যাগসহ আটক করতে সক্ষম হন। ধৃতরা হচ্ছে টেকনাফ পৌর এলাকা পুরান পল্লানপাড়া মৃত সালাহ উদ্দিনের পুত্র মিজানুর রহমান (১৬) এবং উত্তর জালিয়াপাড়া সিদ্দিকুর রহমানের পুত্র আজিজুল হক (১৫)। তাদের ব্যাগ থেকে ১১ হাজার ৭২৭ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার মুল্য ৩৫ লক্ষ ৪৮ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত ইয়াবা, ১টি মোবাইল সেটসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় উত্তর জালিয়াপাড়া মৃত জাকির হোসেনের পুত্র মোস্তাক আহমদ মসু (৩২) এবং মোঃ ইউনুসের পুত্র মোঃ হোসেন খোকনকে (৩০) পলাতক আসামী করা হয়েছে।

শেয়ার করুন