১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সোনা মিয়া নিহত

Teknaf_348742631কক্সবাজারের টেকনাফে দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নুর প্রকাশ সোনা মিয়া (৩০) নিহত হয়েছে। রবিবার ভোর রাত ৪টার দিকে টেকনাফের ১৪নং ব্রীজ নামক এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া টেকনাফ উপজেলার উলুসামাড়ি গ্রামের সিকদার আলীর ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানিয়েছেন, টেকনাফের ওই এলাকায় দু’ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গুলাগুলির সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে যান। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছলে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক ও ৮টি কার্তুজসহ আহতবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত সোনা মিয়ার বিরুদ্ধে ইয়াবা ও সীমান্তে চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।